“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়
  • Sub Title: অপরূপ সে হ’ল তোমার চিবুক গালের টোল খাওয়ায়

চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়।
অপরূপ সে হ’ল তোমার চিবুক গালের টোল খাওয়ায়।।
তোমার রূপের পিয়াসি প্রাণ এল হেরো অধর-তীর,

জানাও আদেশ, ফিরুক সে প্রাণ, নয় বুঝি সে ছেড়ে যায়।।

শেয়্র:-
কখন মঞ্জুর হবে প্রভু, এই ব্যথিতের আর্জি পেশ্।
কোন্ মোহানায় এক হবে মোর হৃদয় ও তার আকুল কেশ।
নাই গো তাহার শান্তি ও সুখ হের্ল যারে ওই আঁখি,
তাহার চেয়ে চটুল ও-চোখ পর্দাতেই রাখ্ ঢাকি’।
রক্ত-রাঙা পথ হ’তে মোর বাঁচিয়ে চ’লো নীল আঁচল,
তোমার প্রেমের শহীদ্ অনেক রাঙিয়েছে ওই পথতল।

ফুল্লমুখী ফুলের তোড়া পাঠিয়ে দিয়ো ভোর-বায়ে,
তোমার দেশের ফুল-কাননের গন্ধ পাব সেই হাওয়ায়।।
প্রার্থনা তার জানায় হাফিজ্- শুন্নেওয়ালা কও, ‘আমিন!’
প্রিয়া আমার মৌ-মিঠে তার চুনির ঠোঁটের চুম বিলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
অগ্রপথিক হে সেনাদল
অগ্রপথিক হে সেনাদল

অগ্রপথিক হে সেনাদল

  • Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে

উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে

  • Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন