“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্‌ বাজে
অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্‌ বাজে
  • Sub Title: রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে

অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে।
রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে।।
এলোচুলে দুলে দুলে বন-পথে চল আলি

মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন্-মরালী।
উগারি গাগরি ঝারি
দে লো দে করুণা ডারি,
ঘুঙট উতারি বারি
ছিটা লো গুমোট সাঁঝে।।

তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে,
আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে।

মুকুলে ঝরিয়া পড়ি আকুতি জানায় যূথী,
ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তূতী।
কাজল-আঁখি রসিলি
চাহে খুলি ঝিলিমিলি,
চলো লো চলো সেহেলি,
নিয়ে মেঘ-নটরাজে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব
শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব

শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব

  • Sub Title: আমাদের ঝরিছে নয়ন আমাদের ফাটিছে হৃদয়
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

  • Sub Title: চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন