বাঁশী বাজায় কে কদম তলায়
ওলো ললিতে
শুনে সরে না পা পথ চলিতে॥তার বাঁশীর ধ্বনি যেন ঝুরে’ ঝুরে’
আমারে খোঁজে লো ভুবন ঘুরে’
তার মনের বেদন শত সুরে সুরে
(ওযে) কি যেন চাহে মোরে বলিতে॥আছে গোকুল নগর আরো কত নারী
কত রূপবতী বৃন্দাবন-কুমারী
আছে গোকুল নগরে।কেন আমারি নাম লয়ে বংশীধারী
আসে নিতি-নিতি মোরে ছলিতে।
সখি নির্মল কুলে মোর কৃষ্ণ-কালি
কেন লাগালে কালিয়া বনমালী
আমার বুকে দিল তুষের আগুন জ্বালি’
আরো কত জনম যাবে জ্বলিতে॥
বাঁশী বাজায় কে কদম তলায়
- Sub Title: ওলো ললিতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ আঁখি-জল মোছো পিয়া
- Sub Title: ভোলো ভোলো আমারে
তোমার আঁখির কসম সাকি
- Sub Title: চাহি না মদ আঙুর পেষা
জবাকুসুম-সঙ্কাশ
- Sub Title: ঐ উদার অরুণোদয়
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি একি ভুল
ভাঙা মন আর জোড়া নাহি যায়
- Sub Title: ঝরা ফুল আর ফেরে না শাখায়
লায়লী তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
বিজলি চাহনি কাজল কালো নয়নে
- Sub Title: রহি রহি কেন হানিছে ক্ষণে ক্ষণে
বসিয়া বিজনে কেন একা মনে
- Sub Title: পানিয়া ভরণে চলো লো গোরী
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
পথহারা পাখী কেঁদে ফিরে একা
- Sub Title: আমার জীবনে শুধু আঁধারের লেখা॥
বাংলা
English 
Comments