(ওরে) ও চাঁদ! উদয় হলি কেন জোছনা দিতে!
(দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে।।
(ওরে) রবি! আলোক দিস যতো তুই দগ্ধ করিস ততো,আমার নবি স্নিগ্ন শীতল কোটি চাঁদের মতো,
(সে) নাশ করেছে মনের আঁধার ঈষৎ হাসিতে।।(ওরে) আসমান! তুই সুনীল হলি জানি কেমন করে,
আমার নবির কালো চোখের একটু নীল হরে।
(ওরে) তারা! তোরা জ্যোতি পেলি নবির চাউনিতে।।(ওরে) বসরা গোলব! অনেক বেশি খোশবু তোদের চেয়ে
সেই ধূলিতে মোর নবিজি যেতেন যে-পথ বেয়ে।
সেই বারতা ফুলকে শোনায় বুলবুলি সঙ্গীতে।।
(ওরে) ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে
- Sub Title: (দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
- Sub Title: জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
- Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
আগে জানো আহাদের খবর
- Sub Title: আলিফ লাম মীম আহাদ নুরী
প্ৰাণে বাঁচি না গো সখী
- Sub Title: শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না ধু
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
- Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে
- Sub Title: নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
- Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি
রূপের কন্যা লো
- Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি
ও বিশাখা সই গো
- Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
বাংলা
English 
Comments