শূন্য এ-বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়।
তোরে না হেরিয়া সকালের ফুলঅকালে ঝরিয়া যায়।।
তুই নাই বলে ওরে উন্মাদ
পাণ্ডুর হল আকাশের চাঁদ,
কেঁদে নদী-জল করুণ বিষাদ
ডাকে, ‘আয় ফিরে আয়!’গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর।
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধুলায়।।তুই ফিরে এলে, ওরে চঞ্চল,
আবার ফুটিবে বনে ফুল-দল,
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।
শূন্য এ-বুকে পাখি মোর আয় ফিরে আয়
- Sub Title: ফিরে আয় ফিরে আয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রাণবন্ধু নাই দেশে
- Sub Title: রইল কোন বিদেশে
ভীরু এ মনের কলি ফোটালে না কেন
- Sub Title: জয় করে কেন নিলে না আমারে কেন তুমি গেলে চলি॥
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
- Sub Title: নটবর সুন্দর শ্যাম
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
- Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
হে মদিনার নাইয়া
- Sub Title: ভব-নদীর তুফান ভারী
বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা
- Sub Title: আমার নয়ন-তারা কোথায় কোথায় হল হারা?
কাফে কালু বালা কুলহু আল্লা
- Sub Title: লা শরিক সে পাক জাতে
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
- Sub Title: শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
আর কতকাল আমায় কাঁদাবি
- Sub Title: ও রাই কিশোরী
বাংলা
English 
Comments