“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
  • Sub Title: নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে।।
ভেজা মাটির গন্ধ সনে

তোমার স্মৃতি আনে মনে,
বাদ্লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে।।

হঠাৎ বনে আসল ফুলের বন্যা
পল্লবেরই কূলে,
নাগকেশরের সাথে কদম কেয়া
ফুটল দুলে দুলে।

নবীন আমন ধানের ক্ষেতে
হতাশ বায়ু ওঠে মেতে,
মন উড়ে যায় তোমার দেশে
পূব-হাওয়ারই সাথে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর
দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

  • Sub Title: মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে
মেঘ বিহীন খর বৈশাখে
মেঘ বিহীন খর বৈশাখে

মেঘ বিহীন খর বৈশাখে

  • Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন