দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মৎ?
কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ,
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত-সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।।অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ,
কাণ্ডারী! আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ!
‘হিন্দু না ওরা মুস্লিম?’ ওই জিজ্ঞাসে কোন্ জন?
কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।।গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ;
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।।কাণ্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চল টানি, নিয়েছ যে মহাভার।।কাণ্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর
বাঙালির খুনে লাল হ’ল যেথা ক্লাইবের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর।
উদিবে সে রবি আমাদেরি-খুনে রাঙিয়া পুনর্বার।।ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কাণ্ডারী হুঁশিয়ার।।
দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার
- Sub Title: লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমার নাম জানি নে, সুর জানি
- Sub Title: তুমি শরৎ-প্রাতের আলোর বাণী
ললিতে বিনয় করি বলিগো শ্যাম
- Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
- Sub Title: মন মতো মনোহরা
রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিম্ঝিমিয়ে মরম-কথা
- Sub Title: পথের মাঝে চম্কে’ কে গো থম্কে যায় ঐ শরম-নতা
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
তোমার আঁখির কসম সাকি
- Sub Title: চাহি না মদ আঙুর পেষা
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার - ভোজবাজি
- Sub Title: দেখতে দেখতে কেবা কোথা যায়
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
- Sub Title: জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা
- Sub Title: হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা
মনে না দেখলে নেহাজ করে
- Sub Title: মুখে পড়লে কি হয়
সুখসাগরের ঘাটে যেয়ে
- Sub Title: মৎস্য ধরে হুশিয়ারে
বাংলা
English 
Comments