“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
  • Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়

শেয়্‌র্‌:- গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়,
এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়।
কী হবে শুনে সে খবর গোলাব কাঁদিল কি না;

হৃদয় ছিঁড়েছি যাহার, বুঝিবে না গো সে বিনা।

ভুল ভাঙায়ো না আর সাকি, ঢালো শারাব-পিয়ালা।
মতলব কহিব পিছে, নেশা ধরুক চোখে বালা।।

জানি আমি জানে বুলবুল
কেন দলিয়া চলি ফুল,
ভালোবাসি আমি যারে, তারে ততই হানি জ্বালা।।

হাসির যে ফুর্তি ওড়ায় তার চোখের জলের দেনা
হিসাব করিয়া কে দেখে, হায় তুমি বুঝিবে না।
বুকের ক্ষত তাই লুকাই পরি রাঙা ফুলের মালা।।

তিক্ত নহে এ শারাব বিফল মোর জীবনের চেয়ে,
শোনায়ো না নীতি-কথা, শোনাও খুশির গজল গেয়ে,
প্রভাতে টুটিবে নেশা, আসে বিদায়ের পালা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কে এল ডাকে চোখ গেল
কে এল ডাকে চোখ গেল

কে এল ডাকে চোখ গেল

  • Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
সৃজন ভোরে প্রভু মোরে
সৃজন ভোরে প্রভু মোরে

সৃজন ভোরে প্রভু মোরে

  • Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে
ক্ষমা সুন্দর আল্লা
ক্ষমা সুন্দর আল্লা

ক্ষমা সুন্দর আল্লা

  • Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥
কেমনে হইব পার
কেমনে হইব পার

কেমনে হইব পার

  • Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে

ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে

  • Sub Title: সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন