আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা
জীবের উদ্ধারে
যেই ভাগ্যবান করবে পূজনসপ্তমী বাসরে।।
হেরি মা-র শোভা অতি মনোলোভা
আনন্দ সাগরে৷
দীন দুঃখী জনে অতি শ্রদ্ধা মনে
অন্নদান করে।।
দৃঢ় ভক্তি ভাবে যেই জন ডুবে
বাঞ্ছা পূর্ণ করে৷
দীন দয়াময়ী ত্ৰিভুবন জয়ী
বিদিত সংসারে।।
মায়ের চরণ যে নেয় শরণ
দুঃখ যায় দূরে৷
হয় অট্টালিকা বালক বালিকা
ধন জন বাড়ে।।
মহীর পয়সা পিতল কাঁসা
তাতি ঘোড়া চড়ে৷
তারা মনোমত দান যজ্ঞ ব্রত
করছে সকাতরে৷
দুৰ্গা নাম গুণে হলাহল পানে
বিশ্বনাথ না মরে।।
সুরথ রাজার হইল নিস্তার
গোদাবরী নীরে।।
রামচন্দ্র রাজা করিয়া পূজা
বসিয়া সাগরে৷
রাক্ষস বংশ করিলা ধ্বংস
উদ্ধারে সীতারে।।
ঐ দ্বাপর যুগে গোপী অনুরাগে
মা-র ব্ৰত কৈরে।।
শ্ৰীকৃষ্ণের সঙ্গে করেছেন কেলি
গোপিকা নিকরে।।
মা এই মিনতি করে গো প্ৰণতি
অধম কাতরে৷
শ্রীরাধারমণ অতি অভাজন
ডাকে মা কাতরে।।
আশ্বিনে অম্বিকা দিলেন সুদেখা
- Sub Title: জীবের উদ্ধারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
- Sub Title: তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
ওগো রাইসাগরে নামলো শ্যামরায়
- Sub Title: তোরা ধর গো হরি ভেসে যায়
বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না
- Sub Title: কেউ দেখে না কেউ দেখে না বাহিরেতে আসে না গো
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
- Sub Title: অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
- Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
কে বলে তুমি সর্বশক্তিমান
- Sub Title: আহকামুল হাকিম তুমি তুমি রাহিমু রাহমান
যা যা ফানার ফিকির জান গে যা রে
- Sub Title: যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদে রে
উদয় হইল ভানুরে, কানাই উঠো রে জাগিয়া
- Sub Title: ডাকে ধেনু আয় ভাই কানু গোষ্ঠের লাগিয়া রে
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
- Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
- Sub Title: পরানসখা বন্ধু হে আমার
কত কথা ছিল বলিবার, বলা হলো না
- Sub Title: বুকে পাষাণসম রহিল তারই বেদনা
বাংলা
English 
Comments