এ জগতে ডাকে তোমায়
কত ভাবে কত জনে
কেহ ডাকে তন্ত্রেমন্ত্রে
কেহ ডাকে আকুল প্রাণে।।তুমি বলেছ নাকি
যে ডাকে তার কাছে থাকি
তাই তো এত ডাকাডাকি
নইলে ডাকবে কী কারণে।।বসিয়া ধর্মশালাতে
ডাকে যার যে বিধানমতে
সাড়া দাও কার ডাকেতে
সেই খবর কেউ না জানে।।এই যে দুনিয়াদারি
কেউ ভেবেছে স্বর্গপুরী
হয়ে তোমার প্রেমভিখারি
ঘর ছেড়ে কেউ গেল বনে।।হয়ে তোমার প্রেমরোগী
যে হয়েছে সর্বত্যাগী
আছ তুমি তাহার লাগি
আবদুল করিম পাই কেমনে।।
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
রসের রসিক না হলে কে গো জানতে পায়
- Sub Title: গো জানতে পায়
বন্ধু রে আর কত কাঁদাবে
- Sub Title: আর কত কাঁদাবে আমারে
আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
- Sub Title: দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া
তুমি তো গুরু স্বরূপের অধীন
- Sub Title: আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে
আর কেনরে মন ঘুর বাহিরে
- Sub Title: চল না আপন অন্তরে
বল গো সজনি, আমার কেমন গো সেই গৌরমণি
- Sub Title: জগত জনার মন নামে করে পাগলিনী
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
- Sub Title: এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
- Sub Title: ঝরার খালে বাঁধ বাঁধিলে
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
বাংলা
English 
Comments