“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া

প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি কি দিয়ে জুড়াই।
পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,

পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,
তার সঙ্গে দেখা শুনা নাই।
আমার গেল কুল মান, বাকি মাত্র আছে প্রাণ,
তার আশায় জীবন কাটাই ।।

আশায় বান্ধিয়া বুক, দেখিতে বন্ধুর মুখ,
সর্ব দুঃখ পশরিয়ে যাই ।
দিবা নিশি ভাবি তারে, সে’ত ভাবেনা আমারে
বুঝি বন্ধুর দয়া মায়া নাই ।।

বন্ধু কি মোহিনী জানে, পরাণ ধরিয়ে টানে,
নয়নের ভঙ্গিমা দেখাই।
আমি যার জন্য সর্বত্যাগী, সেই করে দোষের ভাগী,
মুই অভাগির হবে কি উপায় ।।

নরূপে রূপ ধরি, আমারে পাগল করি,
এখন কোথায় রয়েছে লুকাই ।
রমেশ বলে ফল হবে, কলবেতে তলবে,
ধরা দিবে নাগর কানাই ।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আমার কি হইল-প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া

  • Sub Title: তারে দেইখে আইলাম-প্ৰাণে মইলাম কলঙ্কিনী হইয়া
রাধারমণ দত্ত

সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া

  • Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
রাধারমণ দত্ত

মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে

  • Sub Title: দেয় করতালি ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে ধু
রাধারমণ দত্ত

সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে

  • Sub Title: কোন্ রসিকে পিঞ্জিরা বানাইছে
শাহ আব্দুল করিম

নবির ভেদ কে জানতে পারে

  • Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
রাধারমণ দত্ত

অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে

  • Sub Title: এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে
রাধারমণ দত্ত

নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে

  • Sub Title: কলি ধন্য শ্ৰীচৈতন্য অবতীর্ণ হইয়াছে চি
রাধারমণ দত্ত

আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া

  • Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া
মাইজভাণ্ডারী গান

আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও

  • Sub Title: আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে
আমায় সকল রকমে কাঙাল করেছে

আমায় সকল রকমে কাঙাল করেছে

  • Sub Title: গর্ব করিতে চুর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন