“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার সদায় জ্বলে হিয়া গো কার লাগিয়া
আমার সদায় জ্বলে হিয়া গো কার লাগিয়া
  • Sub Title: বন্ধের লাগি যতই গো কইলাম পরানে মরিয়া

আমার সদায় জ্বলে হিয়া গো কার লাগিয়া।। ধু।।
বন্ধের লাগি যতই গো কইলাম পরানে মরিয়া,
মনে লয় মরিয়া গো যাইতাম জলে ঝম্প দিয়া৷

কিবা দিবা কিবা নিশি মনটি উঠে গো কান্দিয়া,
মনে লয় প্ৰাণ ত্যজিতাম গরল বিষ খাইয়া৷
পুরুষ ভমরা গো জাতি কঠিন তার হিয়া,
না জানে নারীর বেদন পাষাণে বান্ধে হিয়া৷
দিবা নিশি জ্বলে গো হিয়া যাহার লাগিয়া,
মনে লয় উড়িয়া যাইতাম প্ৰাণটি তারে দিয়া৷
গোসাই রামণচান্দে গো বলে মনেতে ভাবিয়া,
বুঝি দুঃখিনীর জন্ম গো যাবে কান্দিয়া কান্দিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ শুনো বংশী ঘাটে
ঐ শুনো বংশী ঘাটে

ঐ শুনো বংশী ঘাটে

  • Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
ও মন মাঝি রে
ও মন মাঝি রে

ও মন মাঝি রে

  • Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন