“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নবির গুণ আর বলব কারে
নবির গুণ আর বলব কারে
  • Sub Title: নবির আউয়াল কলিমায়

নবির গুণ আর বলব কারে
নবির আউয়াল কলিমায়
আশিকান সভায়
পাগল সাজাইল সবারে।।

নবি নুরের স্বত্ব, ইসলাম তত্ত্ব
ত্রিভুবন মত্ত, নবিজির নুরে
আসমান জমিন, এলাহি আলমিন
করিলা সৃজন যার খাতিরে।।

নবি ইসলাম তরি, পতাকাধারী
হবে কাণ্ডারি, কূল আখেরে
কাণ্ডারি হইয়া যাবে তরি বাইয়া
হাসন-হুসন দাঁড়ি দুই কিনারে।।

তরি মা ফাতেমা, কেবলই মহিমা
মাস্তুল হজরত আলি দিবেন উপরে
আবুবকর বাদাম, গুণ টানে উসমান
তরি নিগাবান খাত্তাব উমরে।।

নবিজির প্রশংসা কী বলিবে দুর্বিন শাহ
আমি কর্মনাশা এই সংসারে
প্রেমেরই দেওয়ানা, জঙ্গলায় ঠিকানা
কাদিয়া ঘুরি দ্বারে দ্বারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
রে ভমর, কইয়ো গিয়া
রে ভমর, কইয়ো গিয়া

রে ভমর, কইয়ো গিয়া

  • Sub Title: শ্ৰীকৃষ্ণ-বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন

  • Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

  • Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন