“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
  • Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম

আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম।।

আলহামদুতে স্মরণ প্রভু নিরঞ্জন
সৃজন-পালন-মারন হয় যার কাম।।

আহাম্মদে মীম জুদা, দোস্ত যারে বলে খোদা
দুরুদ সালাম তিনির পদে ভেজিলাম।

আবুবকর হজরত আলি ওমর ওসমান গনি
চারি আসহাবেরি পরে হাজার সালাম।।

ফাতেমা জহুরা বিবি বাপ যার নুর নবি
বেহেস্তের গুলজার বাতি দুই ভাই ইমাম।।

আদম হইতে ঈসা নবি সকলের চরণ সেবি
পির আউলিয়া গাউস কুতুব যতেক ইসলাম।।

বড়ো পিরের চরণে সালাম দেই অধীনে
খাজা মইনুদ্দিনের পদে সালাম ভেজিলাম।।

শাহজালালের পদে সালাম দেই বিশদে
ওস্তাদেরই চরণখানা স্মরণে নিলাম।।

মাতা-পিতার চরণ করিনু স্মরণ
তিনশত দশদিন যার গর্ভেতে ছিলাম।।

ছোটো বড়ো শ্রোতাগণ সভাতে আগমন
আস্‌সালামু আলাইকুম সবায় জানাইলাম।।

দুর্বিন শার মিনতি জেনে মোর মতি
মাফ করিবেন ভুলভ্রান্তি ইতি যে দিলাম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা
মুখের কথায় নাই জানালে
মুখের কথায় নাই জানালে

মুখের কথায় নাই জানালে

  • Sub Title: প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায় সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
ভুলে ভুলে আজ ভুলময়
ভুলে ভুলে আজ ভুলময়

ভুলে ভুলে আজ ভুলময়

  • Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
ওই মালতীলতা দোলে
ওই মালতীলতা দোলে

ওই মালতীলতা দোলে

  • Sub Title: পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

  • Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন