হে ব্রাহ্মণ্যবাদ
থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়ভাঙিবে যতো মঠের চূড়া-মন্দির দেউল-ভজনালয়ের দ্বার
থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার।চণ্ডাল-মুচি ছুঁইলে মন্দির পূজা হয় অশুদ্ধ
শিখায়নি তো কৃষ্ণ-গোরা-নানক-কবীর-বুদ্ধ
হয়ে ছুঁৎ মার্গে উদ্বুদ্ধ
যদি কারেও দাও ঘৃণার থুৎকার।তবে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।
বিষ্ঠার উপরে মাছি পড়িয়া আবার ভাতে দেয় মুখ
সে ভাত খাও পবিত্র ভেবে তাতে নাই কোনো দুখ্
যায় শুদ্র ছুঁলে জাত সবটুক
করো বন্ধ এমন শাস্ত্রের প্রচার।নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।
ঋষি-মনীষী যুগে-যুগে তাই শিখিয়ে গেছেন ভাই
\’সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই\’
এই মানুষেই আছে ব্রজের কানাই
যদি লঙ্ঘন করো মানবাধিকার
তবে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।কামার-কুমার-ব্রাহ্মণাদি সকলেই সমান
ঈশ্বর সহে না ধর্মের গ্লানি মানবতার অপমান
তাই নকুল কয় গাও সাম্যের গান
ত্যাগ করো জাতের অহঙ্কার।নইলে আবারও উঠিবে হুঙ্কারি সেই সুরাসুর জয়ী কালাপাহাড়।।
হে ব্রাহ্মণ্যবাদ থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
- Sub Title: থামাও তোমার দুর্বার গতি অস্পৃশ্যতার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি আমার পরিচয় করিয়েছি
- Sub Title: সবই তুই; আমিত্ব ছাড়িয়ে দিয়েছি
কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
- Sub Title: দীন নাম অধম তারণ
একি শুনি ভবে নাই আমার মাওলাধন
- Sub Title: রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
- Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
আজব্ নামে খোদা নক্সে নবী
- Sub Title: কে উছকে নামছে জাহের্ হোঁ দিলমে নক্সে ইল্লাল্লা
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
প্রেম তরীতে পার করগো
- Sub Title: প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন
ওহে মুঢ়মতি মন বৃথা
- Sub Title: নিদ্রা ত্যাজি হও সচকিত
মিছা দুনিয়ার পিরীতি
- Sub Title: পরকালের কথা মন কর কিছু ভাবনা
বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না
- Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
ধনাধারে তালা মেরে
- Sub Title: তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন
বাংলা
English