সখি কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে-
সখি কুঞ্জ সাজাও গো।।বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে
যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে।।নয়ন যদি ভোলে সই গো মন ভোলে না তারে
প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে।।আতর গোলাপ চুয়াচন্দন আনো যত্ন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে।।আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যে ছেড়ে যায় না প্রবোধ দিও তারে।।আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
করিম কয় পাই যদি আর ছাড়িব না তারে।।
সখি কুঞ্জ সাজাও গো
- Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
বলি, ও আমার গোলাপবালা
- Sub Title: তোলো মুখানি তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা
যে পথে সাঁই চলে ফেরে
- Sub Title: তার খবর কে করে
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
- Sub Title: কোন্ রসিকে পিঞ্জিরা বানাইছে
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
- Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
শরত-আলোর কমলবনে
- Sub Title: বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
- Sub Title: আর বাজিও না রে
প্রাণনাথ বন্ধু আমার
- Sub Title: কই রইল গো
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
কি সাধনে আমি পাই গো তারে
- Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
দমের উপর আসন ছিল তার
- Sub Title: আসমান – জমিন না ছিল আকার
বাংলা
English 
Comments