একদিন তোর হইবে মরণ রে হাসন রাজা
একদিন তোর হইবে মরণ।মায়াজালে বেড়িয়া মরণ, না হইল স্মরণ রে হাসন রাজা
একদিন তোর হইবে মরণ ॥যমের দূতে আসিয়া তোমায়, হাতে দিয়ে দড়ি।
টানিয়া টানিয়া লইয়া যাবে, যমেরও পুরি রে ॥
সে সময় কোথায় রইব তোমার সুন্দর সুন্দর স্ত্রী।
কোথায় রইব রামপাশা, কোথায় লক্ষণছিরি রে ॥
করবায় নি রে হাসন রাজা রামপাশার জমিদারি।
করবায় নি রে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে ॥
আর যাইবায় নি রে হাসন রাজা, রাজাগঞ্জ দিয়া।
করবায় নি রে হাসন রাজা দেশে দেশে বিয়া রে ॥
ছাড়ো ছাড়ো হাসন রাজা, এ ভবের আশা।
প্রাণবন্ধের চরণতলে, করো গিয়া বাসা রে ॥
গুরুর উপদেশ শুনিয়া, হাসন রাজায় কয়।
সব তেয়াগিলাম আমি, দেও পদাশ্রয় রে ॥
হাসন রাজা একদিন তোর হইব মরণ ॥
একদিন তোর হইবে মরণ রে হাসন রাজা
- Sub Title: একদিন তোর হইবে মরণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 94
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিজে হইয়া কলির বান্দর পরের মাইয়া খোঁজো সুন্দর
- Sub Title: পরের মাইয়া খোঁজো সুন্দর
চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার
- Sub Title: অবলা সরলা ধনী না জানি সাঁতার রে
চিকন কালা, চিকন কালা ও চিকন কালা
- Sub Title: তুমি ছাড়া অন্য কেউরে নাহি লাগে ভালা
কুটিল কুপথ ধরিয়া দূরে
- Sub Title: তব শান্তি সৌধ মঙ্গল কেতু আর দেখিনে
প্রেমে জল হয়ে যাও গ’লে
- Sub Title: (কঠিন ) মেশে না সে
সখী শুন গো ললিতে
- Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই
- Sub Title: তবে তোমার বাড়ি কইগো নারী
আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল
- Sub Title: সবাই মিলে গড়বো এ দেশ মনে আছে বল
যাব আমি কালার সন্ধানে
- Sub Title: শোনো গো রাধে
কি মধু মাখা নাম আমিরুজ্জামান
- Sub Title: একুল আর ঐকুল দু’কুলের সুলতান
এই যে দেহতরী কে করিল সুগঠন
- Sub Title: মেস্তরিরে চিনিলায় নারে মন
রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
- Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির
বাংলা
English