“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
  • Sub Title: মাকে তুমি পাশরিয়া

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
মাকে তুমি পাশরিয়া
হইয়াছ রে বৈদেশি।।

ভারতীর সঙ্গ পাইয়া
মাকে কেন গেলে ছাড়িয়া
রে কুলের বধূ বিষ্ণুপ্রিয়া
তারে করলে উদাসী।।

কী সুখে তুই মা ছাড়িলে
শ্ৰীঅঙ্গে কৌপিন পরিলে রে
তিলক মালা অঙ্গে দিলে
হইলে রে পরদেশি।।

তুলসী মালা দিয়া গলে
বসত করো নিমের তলে রে
এই ছিল মায়ের কপালে
মন্দ বলে পড়শি।।

কে দিলো এই কুমন্ত্রণা
মনে আর বুঝ মানে না রে
দুর্বিন শাহর কপাল ভালো না
বিধাতায় করল দোষী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
আমা-তরে অকারণে
আমা-তরে অকারণে

আমা-তরে অকারণে

  • Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
হায় রে বন্ধু
হায় রে বন্ধু

হায় রে বন্ধু

  • Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন