কেন দেখা না দাও আমারে।
কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে।
তুমি দয়াল দাতা বিচার কর্তানাম শুনেছি ভান্ডারে ॥
তোমার মহিমা অপার,
পাপী তাপি পার করিতে ভব কর্ণধার,
তুমি রূহানি প্রেম করলে প্রচার
গাউছুল আজম রূপধরে ॥আমার নরকের নাই ভয়,
স্বর্গের লালসা আমার মনে নাহি লয়,
তুমি সর্ব ব্যাপি বহুরূপি
কোন জায়গা কি বাদ পরে ॥তোমার নুরানি ছটায়,
আশেকের মন ভোলাইলা চক্ষের ইশারায়,
ভবের বন্ধন হল ছেদন,
যে দেখেছে তোমারে ॥তুমি খেলে আমি খাই,
তুমি শুইলে এক বিছানে আমিও ঘুমাই,
আমি তোমার সঙ্গে বেড়াই
পাপ পুণ্য কও কে করে ॥পাগল রমেশের আব্দার,
তুমি যথা আমি তথা এক জায়গায় কারবার,
মিমের হেযাব মাঝখানে তার
সেই যত গোলমাল করে ॥
কেন দেখা না দাও আমারে
- Sub Title: কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 111
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুলমান আর যায় না রাখা
- Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
রূপের সীমা নাই ভাণ্ডারী
- Sub Title: গুণের সীমা নাই
হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে
- Sub Title: মনরে জীবনযৌবন শ্ৰীপুত্ৰধন
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
আকাশ এতো মেঘলা
- Sub Title: যেও নাকো একলা
আসরে আইসহে গউর হরি
- Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
যাও রে ভ্রমর পুষ্পবনে পুষ্প আন গিয়া
- Sub Title: আজ রাতে আসবে কুঞ্জে বন্ধুশ্যাম কালিয়া
পিরীতি না জানে সখী
- Sub Title: পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ?
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
নিদাগেতে দাগ লাগাইল, প্ৰাণবন্ধু কালিয়ায়
- Sub Title: প্ৰেমজ্বালায় প্রাণী যায় ধু
ও জলে দেখিবি যদি আয়
- Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
বাংলা
English