“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই

কারে দুঃখ বলে যাই,
মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই।।

পাইয়া বেহেস্তি দান, হলেম নারে যত্নবান,
হেলায় অমূল্য ধন দিয়েছি হারাই।।

বিভূর করুণা ছায়া, কোমল নূরানী কায়া,
ত্রিজগতে চলে যার নামের দোহাই।।

রহমতের পাত্র হাতে, এসেছিলেন বিলাইতে,
মুছাকে চিনলনা যারা ফেরাউনের ভাই।।

মনের দুঃখ বলি কারে, কে শুনিবে এ সংসারে,
বিচ্ছেদ বেদনা যত কার কাছে জানাই।।

মানবী দানবীর কাবা, দাসগণের মওলা বাবা,
এমন দয়াল নিধি কোথা গেলে পাই।।

এতই চিন্তিত কেন, শান্ত দও দাসগণ,
সদা তোমার কাছে থাকে দয়াল গোঁসাই।।

অদর্শনে কেঁদে মরি, বাবা তোমার পায়ে ধরি,
করিমকে শান্ত কর, চরণ দেখাই।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে

  • Sub Title: নামামৃতে ভাসাইলা অবনী
মাইজভাণ্ডারী গান

পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়

  • Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়
মাইজভাণ্ডারী গান

কেমন করিয়ে বল ভুলিব

  • Sub Title: এ দিকে ঐ দিকে যার শুনতে পাই রূপ বাণী
রাধারমণ দত্ত

আমি কেন গেলাম জলে গো সখী

  • Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
রাধারমণ দত্ত

কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া

  • Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
রাধারমণ দত্ত

ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা

  • Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
রাধারমণ দত্ত

আমার দিন বড়ো বেকলা দেখি

  • Sub Title: আকুল গেছি খাইয়া গো
রাধারমণ দত্ত

জলের ঘাটে দেইখে আইলাম

  • Sub Title: শ্যাম চিকন কালিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন