কইতে দুঃখে হৃদয় ফাটে
হায় রে কারবালার মাঠে
হায় হায় শব্দ উঠে সারা দুনিয়ায়।।শয়তানের ধোঁকায় আপন বিবি জায়েদায়
দুধ কোরমার সাথে জহর হাসানকে খাওয়ায়
এলাহি আলমিন হইয়া কঠিন
আগুন লাগাইল গো শহর মদিনায়।।কাসিম বিয়ার দুলাহা শহিদ হইলা
হায় রে মহরমে এই দাস্ত-কারবালায়
সখিনার কানে কান্দে ত্রিভুবনে
ফেরেস্তায় কান্দে গো আরশ মহল্লায়।।হোসেন তাড়াতাড়ি শিশুকে কোলে করি
ফোরাতে চলে গেলেন জল আনিবার দায়
কাফের-বেদ্বীন হইয়া কঠিন
মারিল কেদঙ্গ তীর শিশুর কলিজায়।।হোসেনের গলায় খঞ্জর চালায়
সীমার কমিনা ওই দাস্ত-কারবালায়
সেদিন দুনিয়ায় রব উঠে হায় হায়
লহু উঠিল গো আকাশের গায়।।মা খাতুনে জান্নাত উঠাইলেন হাত
খোদাতায়ালার আরশ টেনে আনতে চায়
হইল এ ঘটনা কেউ জানে কেউ জানে না
বারণ হইল এইমাত্র বলে দুর্বিন শায়।।
কইতে দুঃখে হৃদয় ফাটে
- Sub Title: হায় রে কারবালার মাঠে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রাণসখি আমায় বলো গো
- Sub Title: মনটা আমার কেমন হলো
আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি
- Sub Title: শ্যাম নটবর কালিয়া
মাইয়া কৃষ্ণভজনের মূল মাইয়ার প্ৰেম পাথরে
- Sub Title: সাতার দিয়ে অনায়াসে মিলবে কুল ধু
নবি এসে ঘুচালেন আঁধার
- Sub Title: নুরের আলো যার
সহজ প্রেমে ডোব নারে মন কেনে
- Sub Title: আগে ডুবলে পাবা সোনার মানুষ
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
দেল-দরিয়ায় ডুবে দেখ না
- Sub Title: অতি অজান খবর যাবে জানা
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
আজি সাঁঝের যমুনায় গো
- Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
একি আজগবি এক ফুল
- Sub Title: ও তার কোথায় বৃক্ষ
বাংলা
English 
Comments