“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার খেলা বুঝে উঠা ভার
তোমার খেলা বুঝে উঠা ভার
  • Sub Title: খেলা কী চমৎকার

তোমার খেলা বুঝে উঠা ভার
খেলা কী চমৎকার
তোমার খেলা বুঝে উঠা ভার।
অন্তর্যামী আছ তুমি
এই বিশ্ব ভুলের ভূমি
আমি নয় তুমি সর্বসার-
খেলা কী চমৎকার।।

তোমার ইচ্ছায় এ সংসারে
সৃজিলে আদম-হাওয়ারে
বসাইতে এই ভবের বাজার।
আদম গড়া হলে পরে
আদমকে সজিদা করে
ফেরেস্তাগণ হুকুমে তোমার।।

লা ইলাহা ইল্লাল্লাহু জানি
তোমাকে মুনিব মানি
আদম হলো মাটির তৈয়ার।
মকরম এই বির্তক করে
রইল সে দূরে সরে
লান্নতের তক্ত গলে তার।।

আদমের কালবে ছিলা
ফেরেস্তার সজিদা নিলা
না বুঝিয়া মকরম গুনাগার।
সব ফেরেস্তার মাস্টার ছিল
হিংসার ফলে লান্নত নিল
করিম বলে করে অহংকার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তারে ভাবলে কি আর
তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর

  • Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
এস’ এস’ বসন্ত, ধরাতলে
এস’ এস’ বসন্ত, ধরাতলে

এস’ এস’ বসন্ত, ধরাতলে

  • Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান
বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে

বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে

  • Sub Title: রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে
তরুণ প্রাতের অরুণ আকাশ
তরুণ প্রাতের অরুণ আকাশ

তরুণ প্রাতের অরুণ আকাশ

  • Sub Title: নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন