“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে

কে বলে বাবা মরেছে, কে বলে বাবা মরেছে।
অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে।

মরিয়ে অমর যাঁরা, পুনঃ কি আর মরে তাঁরা।
প্রেম ছলে এরূপ ছেড়ে ওরূপ ধরেছে।

স্বরূপ রূপে দেখা দিয়ে পাগলা বাজার বসাইয়ে।
ছলে নিজ নৈরূপেতে মিশিয়ে গিয়েছে।

লুকিয়ে গিয়ে আর্শপরে স্বর্গমর্ত্ত পাতাল ঘুরে।
দাসগণের হৃদ মন্দিরে উঁকি মেরেছে।

ঘটে পটে সর্বস্থলে, খেলা করে নানা ছলে।
দাসগণের হাল্কা ক্ষেত্রে বিরাজ করেছে।

দাসগণ চিন্তা ছাড়, ভক্তি প্রাণে ধ্যান কর।
দেখা পাবে বাবা তোমার কাছে রয়েছে।

এপার ওপার যে পার থাকে, সমভাবে শক্তি রাখে।
করিমে সে বাবার পায়ে সজিদা করেছে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রাই, কিসের তোমার অভিমান গো

  • Sub Title: শ্যাম আইল না কুঞ্জবনে
কবিয়াল রমেশ শীল

বিনা কাষ্ঠের আগুন দিয়ে

  • Sub Title: বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল
রাধারমণ দত্ত

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না

  • Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
রাধারমণ দত্ত

উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে

  • Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
কবিয়াল রমেশ শীল

দিন কাটালাম তোমারে ভাবিয়া

  • Sub Title: দিবা হল অবসান আঁধার দেখে কাঁপে প্রাণ
হাসন রাজা

অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি

  • Sub Title: ভবেতে আসিয়া তুমি খেলছ ছিনিমিনি
দুর্বিন শাহ

কামিনী সাপিনী জাতি

  • Sub Title: জাইনে তার রীতিনীতি
মাইজভাণ্ডারী গান

তু কেয়া ঢোঁডা ফেরতা হ্যায়

  • Sub Title: উয়ে জলওয়াগর্ তুঝমেঁ হ্যায় দিলকে গোসে বানে কো
রাধারমণ দত্ত

নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা

  • Sub Title: নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন