যে যাবে গো কালো যমুনায়
শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
তোরা আয় গো আয়।।এই বাঁশি কি জাদু জানে
মনপ্রাণ সহিতে টানে গো
কুলায় না এ পোড়াপ্রাণে
দেহ ছেড়ে যাইতে চায়।।সখি তারে করো মানা
বাঁশি যেন আর বাজায় না গো
নইলে কুলমান রবে না
ছাই দিব কুলের মাথায়।।যখন রাধা রাধা বলে
এ দুঃখিনীর প্রাণি জ্বলে গো
বাইর হই জলেরই ছলে
দেখি কই বাঁশি বাজায়।।বাঁশির সুর হয় কুলনাশা
আমারে করল দুর্দশা গো
বলে পাগল এ দুর্বিন শাহ
গৃহে থাকা হলো দায়।।
যে যাবে গো কালো যমুনায়
- Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর কেনরে মন ঘুর বাহিরে
- Sub Title: চল না আপন অন্তরে
দাও হে হৃদয় ভরে দাও
- Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
- Sub Title: গাহে আজি উদ্ধত গান
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
মেয়েরূপী ফুল ফুটেছে বিশ্ববাগানে
- Sub Title: এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
- Sub Title: ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
- Sub Title: প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি
সহজ প্রেমে ডোব নারে মন কেনে
- Sub Title: আগে ডুবলে পাবা সোনার মানুষ
দেল-কেতাব খুঁজে দেখ রে মমিন চাঁদ
- Sub Title: রে মমিন চাঁদ;
সে ভাব সবাই কি জানে
- Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
বাংলা
English 
Comments