কী সুন্দর চালাইল তরি
চালাইলে চলে, জলে কি স্থলে
করেছে আজব কারিগরি।।তরি চোদ্দো পোয়া লম্বা হয়
দুই ধারে পাখা রয়
আগুন-হাওয়া-মাটি-জল দিয়াছে ভরি
দেখতে কী সুন্দর অতি মনোহর
দ্বারে দ্বারে আছে প্রহরী।।তরি ভিতরে খোলা
মাঝখানে চুলা
দিতে হয় কয়লা বোঝাই করি
নয়টি জানালা রইয়াছে খোলা
ভিতরে তার আটটি কুঠরি।।ঘড়ি আছে একটা
সঙ্গেতে ঘণ্টা
প্রতি সেকেন্ডে মারে বারি
দিনেতে শুমার, চব্বিশ হাজার ছয়শবার
পাগল দুর্বিন শার দুই লহরী।।
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 159
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমাদের স্বাধীন পাকিস্তান
- Sub Title: আমাদের স্বাধীন পাকিস্তান
আমি সরাবি চলেছি পন্থে
- Sub Title: লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন
এমন মধুর নামে রতি না জন্মিল রে
- Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
ঐনি যমুনা পুলিন বল
- Sub Title: শুনি কোন বনে মুরলী আলাপন গো চি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
- Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
যাব সখি হইয়া বিদায়
- Sub Title: কেমনে যাব ছাড়িয়া
সরলা গো, কার লাগিয়া কী করিলাম
- Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম
বন্ধুগণ শীঘ্র চল যাই
- Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই
বিশাখে গো শোন শ্রবণে
- Sub Title: ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে
ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে
- Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
- Sub Title: তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন
বাংলা
English