হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
যাইতে চাইলে মদিনাতে, ছয়জনা বাদী পথে
সার হইয়াছে মিছে তরি বাওয়া।।শুনো রে হাওয়া, বলি তোরে, বাসনা আমার অন্তরে
প্রিয় নবির শ্রীচরণ পাওয়া
পোড়া প্রাণে যত দুখ, তারে পাইলে হবে সুখ
তিনি আমার প্রেমরোগের দাওয়া।।কতশত আশেকান, তাঁর প্রেমেতে সঁপিয়া প্রাণ
সার করেছে প্রেমের গজল গাওয়া
পাপীতাপী জন্ম দুঃখী, তারে পাইলে হয় রে সুখী
যেন হয় সে রোগে ঔষধ খাওয়া।।কতশত গুণী-জ্ঞানী, তার প্রেমেতে চাতকিনী
মেঘ না পাইয়া আকাশ চাওয়া
কয় দুর্বিন শাহ দীনহীন, একদিন নবি হবে জামিন
পার হইতে ফুলসিরাতের খেওয়া।।
হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
- Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 33
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরুপদে নিষ্ঠা মন যার হবে
- Sub Title: যাবে তার সর্বস্ব সার
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
- Sub Title: বনানী-কুন্তল এলাইয়া ধরণী
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
- Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে
দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
- Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
আসিয়া ভবের বাজারে
- Sub Title: পড়িয়া কামিনীর ফেরে
বাহির হইয়া শুন সজনী
- Sub Title: ডালে বসে কোকিলা পাখী কুহু কুহু রব শুনি
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
কৃষ্ণপ্রেমের পোড়াদহ
- Sub Title: কী দিয়ে জুড়াই বলো সখি
আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে
- Sub Title: উপর সে রূপ লীলে
মুর্শিদ তোমার নামের গুণে
- Sub Title: অকূলে ধরলাম পাড়ি
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
বাংলা
English 
Comments