হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
ভোট করো দান
কৃষক শ্রমিক গরিব দুঃখীর
হবে শান্তি প্রতিষ্ঠান।।স্বৈরাচারী আইয়ুব সরকার
ধ্বংস করলো যাহারা
মানুষের মুক্তি সাধনে
দাঁড়াইয়াছেন তাহারা
অতীতের জুলুম সারা
হয়ে যাবে অবসান।।গত তেইশ বছরে
মোদের বাঙালির অস্তিত্ব নাই
শাসক গোষ্ঠীর কারসাজিতে
সোনার বাংলা হইল ছাই
জমি আছে ধান্য নাই
কিসেতে বাঁচাইব প্রাণ।।পশ্চিম পাকিস্তানে
ছিল মরুভূমি বালুচর
সেইখানে গড়ে উঠেছে
যেমন বিলাতের শহরজল প্লাবনে জর্জরিত
মোদের পূর্ব পাকিস্তান।।বৈদেশ থেকে ঋণ আসিলে
মোদের ভাগ্যে পড়ে না
ষোলোআনার মধ্যে মাত্র
চারিআনা পাই দক্ষিণা
উচিত দাবি পাওয়ার জন্য
হও রে সবে আগুয়ান।।ন্যায্য দাবি আদায় করতে
চালাইয়া যাব সংগ্রাম
বিশ্ব জুড়ে রব উঠিবে
পুরবে মোদের মনস্কাম
ইতিহাসে আছে খ্যাতি
বাংলা জাতি বীর সন্তান।।এবারের নির্বাচন
এসেছে মোদের জন্যে
বাঙালির ভাগ্য পরীক্ষা
হবে এ নির্বাচনে
যোগ দিয়া মুজিবের দলে
করো কার্য সমাধান।।শেখ মুজিবের ছয়টা
দফা চিন্তা করে মানিয়া
নৌকা বাক্সে ভোট দিয়া ভাই
শান্তি আনেন ফিরাইয়া
বাঙালি ভাগ্য পরীক্ষায়
করেন সবাই আত্মদান।।গরিব দুঃখী চাষি মজুর
সকলের শান্তির জন্যে
আওয়ামী লীগ দাঁড়াইয়াছে
এবারের নির্বাচনে
দুর্বিন শাহ কয় ত্যাজ্য করেন
যে সব দলের নেতা খান।।
হিন্দু-মুসলমান নৌকার বাক্সে
- Sub Title: ভোট করো দান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে
- Sub Title: পুষ্পধনু ভাসাও তরী নন্দনতীর হতে
একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে
- Sub Title: খেলার ছলে ওপার পানে এপার হতে
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়
- Sub Title: কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
- Sub Title: তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
শুনহে মনভাই তুই বড় গোয়ার
- Sub Title: অমৃত ছাড়িয়া বিষ কররে আহার
কত আদরে আদরে
- Sub Title: শ্যাম সুয়াগী রসিক নাগর মিলিল দুইজনে
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
কি শোভা দ্বি-দলময়
- Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
আজি দোল-ফাগুনের দোল লেগেছে
- Sub Title: আমের বউলে দোলন-চাঁপায়
সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
- Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
বাংলা
English 
Comments