“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হবে তব শেষ বিয়া
হবে তব শেষ বিয়া
  • Sub Title: একদিন কবরে নিয়া

হবে তব শেষ বিয়া
একদিন কবরে নিয়া
যাবে তোর স্বামীর বাড়ি
ফিরে আসবে না।।

যে দিন বিয়ার সময় হবে
আপ্ত-জ্ঞাতি সব আসিবে
সকলে কাঁদিয়া বলবে
ছেড়ে যাইও না
শমন রাজার কর্মচারী
যেদিন এসে নিবে ধরি
গল্প গুজারি বাহাদুরি
কিছুই থাকবে না।।

কেন্দে বলবে বারেবার
ওহে আজরাইল আমার
দোহাই আমি দেই রে খোদার
আমায় নিও না
আজরাইল কয় ওরে বান্দা
হুকুম আমায় দিলেন খোদা
যার দোহাই দাও
তার হুকুম আজ ছেড়ে যাব না।।

ভাইবন্ধু যতজনা
কিংবা এগেনা-বেগেনা
চক্ষে দেখিবে
কিছু করতে পারবে না
শুধু খাঁচা পড়ে রবে
প্রাণপাখি উড়ে যাবে
একেবারে শেষ হইবে
ভবের যাতনা।।

সাদা শাড়ি পরাইয়া
বাঁশের পালকি সাজাইয়া
চারিজনে কাঁধে নিয়া
হবে রওয়ানা
মোল্লামুনশি সঙ্গে যাবে
শেষ বিয়া পরাইয়া দিবে
একেলা কবরে রবে
সঙ্গী পাবে না।।

দালান পাকা টিনের বাড়ি
গয়না পরা সুন্দর নারী
বাক্সভরা টাকাকড়ি
সঙ্গে যাবে না
ভাই-বন্ধু-স্ত্রী-পুত্র
পাড়া-পড়শি-পাত্র-মিত্র
সকলে বাসিবে ভিন্ন
আপন হবে না।।

তাই বলি রে, ওরে মন
আগে করো পাছের আয়োজন
ছরকাত-মউত, গোর-আজাবর
করো ভাবনা
এ দুর্বিন শাহ কর্মদোষে
পড়েছে মায়াফাঁসে
কী করিবে অবশেষে
সময় বেশি না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অউত যারায় গিয়া- বন্ধুরে
অউত যারায় গিয়া- বন্ধুরে

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
ওরে আর কি গো মনে মনে
ওরে আর কি গো মনে মনে

ওরে আর কি গো মনে মনে

  • Sub Title: আর কত দিন কালার পিরিত রাখি গোপনে
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান
 না জানি কেমন রূপ সে
না জানি কেমন রূপ সে

না জানি কেমন রূপ সে

  • Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
এসো গো নূতন জীবন
এসো গো নূতন জীবন

এসো গো নূতন জীবন

  • Sub Title: এসো গো কঠোর নিঠুর নীরব এসো গো ভীষণ শোভন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন