“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই দেহ স্টিমার
এই দেহ স্টিমার
  • Sub Title: নুর নবি প্যাসেঞ্জার

এই দেহ স্টিমার
নুর নবি প্যাসেঞ্জার
নিজে খোদা টিকেট মাস্টার
জাহাজের মাঝার।।

শোনো বলি জাহাজের সংখ্যা
দুই ধারেতে দুইটি পাঙ্খ
চোদ্দো পোয়া অঙ্গে মাখা
চক্ষু দুরবিন তার
নাছুত মোকামের ঘরে
মহাজনে খেলা করে
কানপুরে কাঁটা ঘোরে
ঘড়ির মাঝার।।

বিনা লাইনে চলে গাড়ি
আগুন পানি সব ভরতি
দুই পায়ে কাঁপি মাঠে
জাহাজের মাঝার
উপরে হাওয়া, নিচে পানি
মাঝখানে আগুনের খনি
জ্বলিতেছে দিন রজনী
করে হাহাকার।।

এই দেহেতে প্রেম নদী
তার ভিতরে ছয়টি বাদী
মণিপুরে বন্ধ করলে
টিকেট হয় শুমার
লইও না কেহ পরের ছল্লা
কাঁধে রোখ বুদ্ধির ছালা
মিজানের পঁড়িপাল্লা
থাইকো হুঁশিয়ার।।

বাহাত্তর হাজার তারে
টেলি চলে মণিপুরে
মহাজন বসিয়া দ্বারে
দেখিতেছে তার
তারে তারে লাগে ঘষা
আগুন উঠে হইয়া ফর্সা
বলে পাগল এ দুর্বিন শাহ
দেখতে চমৎকার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই
ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

  • Sub Title: ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই চি
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
মনের দুঃখে পরান যায় ফাটিয়া

মনের দুঃখে পরান যায় ফাটিয়া

  • Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ

গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ

  • Sub Title: সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন কে জাগে
আজি শ্রাবনঘনগহন মোহে
আজি শ্রাবনঘনগহন মোহে

আজি শ্রাবনঘনগহন মোহে

  • Sub Title: নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
খবর রাখনি
খবর রাখনি

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন