“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো

ব্রজের কথা স্মরণ হইল
উদ্ধব সখা, ব্রজে চলো
ব্রজেশ্বরী, রাইকিশোরী
বাঁচে কি প্রাণ মরিল।।

উদ্ধব রে-
বহুদিন হয় ব্রজ ছাড়া
আসিয়া সাধের মথুরা
ব্রজের জানি কী দশা ঘটিল
কৃষ্ণহারা হইয়া রাধে
উন্মাদিনী প্রায় সাজিল।।

উদ্ধব রে-
বিরজার কুঞ্জ দ্বারে
শাপিলে শ্রী রাধারে
শ্ৰীধামে তাই অভিশাপ যে দিলো
ভক্তের বাঞ্ছ পুরাইতে
রাধার কান্দন সার হইল।।

উদ্ধব রে-
বান্ধা রাধার প্রেমঋণে
সেই ঋণ শুধি কেমনে
সে জন্য প্রাণ কাঁদিতে লাগিল
যা হবার তা ভাগ্যফলে
দুর্বিন শাহ কয় যাওয়া ভালো।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে

  • Sub Title: সাত সমুদ্র তের নদীর পারে
হাসন রাজা

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে

  • Sub Title: কান্দে হাসন রাজার মন মনিয়া রে
রাধারমণ দত্ত

লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল

  • Sub Title: দেব ঋষি না পায় ধ্যানে সে ফুল মহাদেবের অনুকূল চি
রাধারমণ দত্ত

আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ

  • Sub Title: কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে ধু
মাইজভাণ্ডারী গান

নিষেধীয় বৃক্ষ এক ছিল স্বর্গ

  • Sub Title: জ্ঞান তরু বলে তাহে মহাগুণীগণে
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না
দুর্বিন শাহ

পাড়ার লোকে কী বলিবে গো রাধে

  • Sub Title: নাই কি তোর কলঙ্কের ভয়
রাধারমণ দত্ত

বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা

  • Sub Title: তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে
শাহ আব্দুল করিম

সে হইল গো নিষ্ঠুর কালিয়া

  • Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
হাসন রাজা

কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা

  • Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন