“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে
  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে

ভাবের উদয় যেদিন হবে।
হৃদকমলে সে রূপ ঝলক দিবে।।

ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কী ফল হয়
ভাবের ভাবি থাকলে সদাই
গুপ্ত-ব্যক্ত নীলা সব জানা যাবে।।

দ্বিদলে সহস্র দল
একরূপে সাঁই করে আলো
সেইরূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কী করিবে।।

অদেখা ভজনা করা
আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে ভাবুক যারা
জ্ঞানের বাতি জ্বেলে চরণ পাবে।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পুর্ব দিকে চেয়ে দেখ
পুর্ব দিকে চেয়ে দেখ

পুর্ব দিকে চেয়ে দেখ

  • Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
শোনো রে মন
শোনো রে মন

শোনো রে মন

  • Sub Title: কোর্টে হইল তোমার নামে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন