“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাহাকারে একা ছিল হুহুংকারে দোসর হ’ল
হাহাকারে একা ছিল হুহুংকারে দোসর হ’ল
  • Sub Title: গুপ্তকথা বলতে আমায় কত নিষেধ করেছিল

হাহাকারে একা ছিল হুহুংকারে দোসর হ’ল।
গুপ্তকথা বলতে আমায় কত নিষেধ করেছিল।।

হুহুংকার ছাড়িল যখন
খুলে গেল নূরের বসন
সেই সময় বরকতকে তখন
মা বোল বলে ডেকেছিল।।

খুলিলেন মা হাতের কঙ্কণী
কেন বসন মা গো খুলিলেন আপনি
হাসান হোসেন কানের বালি
নবি আলি পাঁচজন হ’ল।।

কুদরতে হয় নূর সিতারা
তাইতে মা তোর নাম জহুরা
হয়ে লালন দিশেহারা
জহুরা রূপ প্রকাশিল।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া
ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
আজি শুভ শুভ্র প্রাতে
আজি শুভ শুভ্র প্রাতে

আজি শুভ শুভ্র প্রাতে

  • Sub Title: শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন