গুরু বিনে কি ধন আছে।
কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে।।বিষয়-ধনের ভরসা নাই
ধন বলতে ধন গুরু গোঁসাই
সে ধনের দিয়ে দোহাই
ভব-তুফান যাবে বেঁচে।।পুত্র পরিবার বড় ধন
পেয়েছি এই ভবের ভূষণ
মায়ায় ভুল হয়ে অবোধ মন
গুরু-ধনকে ভাবলি মিছে।।কোন ধনের কি গুণপনা
অন্তিম কালে যাবে জানা
গুরু-ধন এমন চিনলে না
নিদানে পস্তাবি পাছে।।গুরু-ধন অমূল্য ধন রে
বুঝালে বুঝিস হাঁরে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
নিতান্ত পেঁচোয় পেয়েছে।।————
লালন-গীতিকা, পৃ. ১৯
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 58
বাউল গান এর নতুন প্রবন্ধ
থাকিতে চরণ মরণে কি ভয়
- Sub Title: মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা
দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
- Sub Title: দেহের মাঝে বাড়ি আছে
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা
- Sub Title: বুকের ‘পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে
- Sub Title: কে তারে বাঁধন অকারণে
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আমরা চঞ্চল আমরা অদ্ভুত
শুন সখি বাজত বাঁশি
- Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ
যখন নদী হয় উতলা
- Sub Title: নদীর পাকে পড়ে
কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তার ফুলের বটে
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও
- Sub Title: আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও- সখী চাও
হম, সখি, দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচনবারি
মনের মনে হলো না একদিনে
- Sub Title: আমি আছি কোথায় আর কোথায়
বাংলা
English 
Comments