“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রূপকাষ্ঠের নৌকাখানি
রূপকাষ্ঠের নৌকাখানি
  • Sub Title: রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়

পারে কে যাবি নবীর নৌকাতে আয়
রূপকাষ্ঠের নৌকাখানি
নাই ডুবার ভয়।।

বেহুঁশে নেয়ে যারা
তুফানে যাবে মারা
একই ধাক্কায়;
কে করবে তোর বদর গাজী
থাকবে কোথায়।।

নবী না মানে যারা
মোয়াহেদ কাফের তাঁরা
এই দুনিয়ায়;
ভজনে তাঁর নাই মুজুরী
দলিলে ছাপ দেখা যায়।।

যেহি মুর্শিদ সেই তো রাছুল
ইহাতে নেই কোন ভুল
খোদাও সে হয়;
লালন কয় না এমন কথা
কোরানে কয়।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

  • Sub Title: ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না - সময়

  • Sub Title: দিন থাকিতে দিনের সাধন কেন করলে না
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন