“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
  • Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা

ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা।
ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা।।

মান সরোবর নামটি তার
লালমতি আছে অপার
ডুবতে পারলে না;
ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা।।

ইন্দ্রদ্বারে কপাট দেয়
সেই বটে ডুবারু হয়
নইলে হবে না;
আপা ছেঁচা কাদা খচা
কী অদ্ভুতের কারখানা।।

জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কে পায় পরশখানা;
লালন বলে ছন্দি পেলে
যায় সমুদ্দুর লঙ্ঘনা।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নিতাই উদয় নদীয়ায়
নিতাই উদয় নদীয়ায়

নিতাই উদয় নদীয়ায়

  • Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
চৈড়ে মনোহারী ভবের গাড়ি

চৈড়ে মনোহারী ভবের গাড়ি

  • Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
না গো, এই যে ধুলা আমার না
না গো, এই যে ধুলা আমার না

না গো, এই যে ধুলা আমার না

  • Sub Title: তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে

গুরু না ভজি মই সন্ধ্যা সকালে

  • Sub Title: মন প্রান দিয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন