“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 আর কি পাশা খেলবরে
আর কি পাশা খেলবরে
  • Sub Title: আমার জুড়ি কে আছে

আর কি পাশা খেলবরে
আমার জুড়ি কে আছে

খেলার পাশা যাওয়া আসা
আমার খেলার দিন গিয়েছে ।।

অষ্টগুটি রইলো কাঁচা
কী দিয়ে আরে খেলবো পাশা
ভবকূপে পাই যে সাজা
সাজাই আখের হতেছে ।।

পরের সঙ্গে জন্মাবধি
পাশা খেলায় রইলাম বন্দী
ভবকূপে দিবারাত্রি
কতই ঢেউ মোর উঠতেছে ।।

সিরাজ সাঁই কয় ভাঙরে খেলা
অবহেলায় গেলো বেলা
লালন হলি কামে ভোলা
পাশা ফেলে যাও দেশে ।।

শিল্পীঃ- মুরাদ বাউল

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নবী দিনের রাসুল খোদার মকবুল
নবী দিনের রাসুল খোদার মকবুল

নবী দিনের রাসুল খোদার মশগুল

  • Sub Title: ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল
 সামান্যে কি সে প্রেম হবে
সামান্যে কি সে প্রেম হবে

সামান্যে কি সে প্রেম হবে

  • Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
যে পথে সাঁই আসে যায়
যে পথে সাঁই আসে যায়

যে পথে সাঁই আসে যায়

  • Sub Title: সামান্যে কি তাঁর মর্ম পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন