“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
  • Sub Title: অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে আর কিরণ উদয়

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে আর কিরণ উদয়।।

যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরন
বিজলী সঞ্চারে সদাই।।

বিন্দু মাঝে সিন্দুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায়।।

দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়।।

শিল্পীঃ- সাধন দাস বৈরাগী

Comments  
আলেক সাই
মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আজ রোগ বাড়ালি কুপথ্য করে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে

  • Sub Title: ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন