“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের
সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের
  • Sub Title: কে পারে সেই অধর চাঁদের

সে ভাব উদয় না হলে
কে পারে সেই অধর চাঁদের

বারাম কোন কালে (১)।
ডাঙ্গাতে পাতিয়ে আমন
জলে রয় তার কৃতি (২) এমন
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে।
ঘর ছেড়ে বৃক্ষেতে (৩) বাসা
অপথে (৪) তার যাওয়া-আসা
না জেনে তার ভেদ খোলাসা
কথায় কি মেলে।
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে না পায় (৫)
লালন অমনি সাধন দ্বারায় (৬)
পলো গোলমালে৷।
————
৩৭০. লালন-গীতিকা, পৃ.
৫৮
কথান্তর : ১. দলে; ২.
কীর্তি, ৩. ছানচেতে (খড়ের তৈরি চালের নিম্নের শেষ প্রান্ত); ৪. কুপথে; ৫. কে;– লালন-সঙ্গীত, পৃ. ১০৬

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন