“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কালঘুমেতে গেলো তোর চিরদিন
কালঘুমেতে গেলো তোর চিরদিন
  • Sub Title: ঘুম ঘুমাতে গেলোরে তোর দিন

কালঘুমেতে গেলো তোর চিরদিন
ঘুম ঘুমাতে গেলোরে তোর দিন।
ওরে দিন গেলো মিছা কাজে মন

রাত্র গেলো পরাধীন।।

গুরুবস্তু অমূল্য ধন
ঘুমের ঘোরে চিনলি নারে মন
ঐ ঘুমেতে হবে মরণ
যেতে হবে শমন অধীন।।

কী বলিয়ে ভবে আলি
তাঁর কিবা কর্ম করিলি
ও রে মোহমায়ায় ভুলে র’লি
গুরুকর্ম না করিলি একদিন।।

দরবেশ সিরাজ সাঁই বলেরে
লালন তোর সোনার তনু হল হীন
ওরে দিন থাকিতে ছয়জনকে
করলি নারে অধীন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

  • Sub Title: আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে আমাদের শ্যামকে দিয়ে যাও

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন