“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে
  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে

এই সুখে কি দিন যাবে।
একদিন হুজুরে হিসাব দিতে যে হবে।

হুজুরে মন তোর আছে কবুলতি
তা কি মনে পড়ে না সেটি
বাকির দায় কখন, আসিয়ে শমন
তিলকে তরঙ্গ তুফান ঘটাবে।।

আইনমাফিক নিরিখ দিতে মন
কেন এতো আড়িগুড়ি তোর এখন
পত্তন যে সময় হইলে জমায়
নিরিখ ভারি কি পাতলা দেখো নাই ভেবে।।

ছাড়া ছাড়ো ও মন ছাড়োরে বিকার
সরল হয়ে জোগাও রাজকর
এবার ফলে বাকি উপায় কৈ আর দেখি
লালন বলে দায়মাল হবি মন তবে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী

মন বাতাস বুঝে ভাসাওরে তরী

  • Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
ওই মহামানব আসে
ওই মহামানব আসে

ওই মহামানব আসে

  • Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন