“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগে জান না রে মন
আগে জান না রে মন
  • Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ

আগে জান না রে মন
বাজি হারলে তখন, লজ্জায় মরণ
শেষে আর কাঁদলে কী হয়।

খেল রে মন-খেলারু, ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায়।।

এ দেশেতে দেখি জুয়াচুরি খেলা
টুটকা দিয়ে ফটকায় ফেলে রে মন ভোলা
তাই বলি বারংবার খেলা হুঁশিয়ার
নয়নে নয়ন বাঁধিয়ে সদাই।।

চোরের সাথে খাটেনা ধর্মদাঁড়া
হাতের অস্ত্র কভূ করনা হাতছাড়া
রাগ অস্ত্র ধরে, দুষ্ট দমন করে
স্বদেশে গমন করো না ত্বরায়।।

চুয়ানি বাঁধিয়ে খেলে যে জনা
সাধ্য কি তার অঙ্গে দেয় হানা
লালন বলে আমি তিন তের না জানি
বাজি মেরে যাওয়া হল রে দায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন

  • Sub Title: ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম
হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

  • Sub Title: নামে বিরাম দিও না হরিনামে বিরাম দিও না
আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে

  • Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
তারে তারো, হরি, দীনজনে
তারে তারো, হরি, দীনজনে

তারে তারো, হরি, দীনজনে

  • Sub Title: ডাকো তোমার পথে করুণাময় পূজনসাধনহীন জনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন