“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে
মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে
  • Sub Title: ও সে সব খবরে জবর হয়েছে

মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে।
ও সে সব খবরে জবর হয়েছে।।

অগ্নি যেমন ভস্মে ঢাকা
অমৃত গরলে মাখা
স্বরূপ আছে;
রসিক সুজন ডুবায়ে মন
তার অন্বেষণ পেয়েছে।।

যে স্তনের দুধ শিশুতে খায়
জোক মুখ লাগালে সেথায়
রক্ত পায় গো সে;
অধমে উত্তম, উত্তমে অধম
যে যেমন দেখতেছে।।

দুগ্ধে জলে মিশায়ে যেমন
রাজহংসে করে ভক্ষণ
সেই দুগ্ধ বেছে;
সিরাজ সাঁই ফকির, বলে সব ফিকির
লালন বেড়াস নে খুঁজে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
বলি রে মানুষ মানুষ এই জগতে
বলি রে মানুষ মানুষ এই জগতে

বলি রে মানুষ মানুষ এই জগতে

  • Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
আধেক ঘুমে নয়ন চুমে
আধেক ঘুমে নয়ন চুমে

আধেক ঘুমে নয়ন চুমে

  • Sub Title: শ্রান্ত ভালে যুথীর মালে পরশে মৃদু বায়
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে

কেন চেয়ে আছ, গো মা, মুখপানে

  • Sub Title: এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন