শাহ আব্দুল করিম
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, জন্মঃ ১৫ই ফেব্রুয়ারি ১৯১৬ - মৃত্যুঃ- ১২ই সেপ্টেম্বর ২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা; যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন।
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়।
-
খাজা তোমার নামের ধ্বনি
- Sub Title: জগৎ জুড়ে শুনতে পাই
খাজা তোমার নামের ধ্বনি
জগৎ জুড়ে শুনতে পাই
সবাই তোমায় ভালোবাসে
হিন্দু-মুসলিম প্রভেদ নাই।। -
কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
- Sub Title: যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল
কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল।। -
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
কর্তার ইচ্ছা কর্ম চলে
তার ইচ্ছায় জন্ম-মরণ।। -
কেবা শত্রু কেবা মিত্র
- Sub Title: বুঝে উঠা দায়
কেবা শত্রু কেবা মিত্র
বুঝে উঠা দায়
তাই তো দেশের অবনতি
সাধুর নিশান চোরের নায়।। -
কে যাও রে সোনার মদিনায়
- Sub Title: কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
কে যাও রে সোনার মদিনায়
কই বিনয় করিয়া কাঙাল জানিয়া
নেও সঙ্গে করিয়া যদি মনে চায়।। -
কার কাছে যাব কারে জানাব
- Sub Title: অন্তরের বেদনা
কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না।। -
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
জানতে পারে পরমতত্ত্ব
গুরুর মন্ত্র যেজন লয়।। -
জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
- Sub Title: তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা
আকাশ বাতাস সৃজিয়াছ।। -
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই।। -
ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়
- Sub Title: কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয়
ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায়
কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয়।। -
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
- Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
সখি কওনও না যায়।। -
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
- Sub Title: তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে।। -
হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও
- Sub Title: মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও
হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও
মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও।। -
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
হাওয়ার পাখি ভরা আমার
মাটির পিঞ্জিরায়,
পাখি যাইতে পারে যায় না উড়ে
পিঞ্জিরার মায়ায়।। -
গরিবের কী মান-অপমান দুনিয়ায়
- Sub Title: গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায়
গরিবের কী মান-অপমান দুনিয়ায়?
গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায়।। -
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি।। -
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
- Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়।। -
গান শুনিয়া চমকে উঠে প্রাণ
- Sub Title: কই যাওরে ভাটিয়াল নাইয়া
গান শুনিয়া চমকে উঠে প্রাণ
কই যাওরে ভাটিয়াল নাইয়া
ললিত সুরে গাইয়া গান।। -
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
- Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
কেমন সুন্দর বিয়ার গান গাইতাম।। -
এসো প্রাণ খুলে মিলে সকলে
- Sub Title: গাই রে বাংলার গুণগান
এসো প্রাণ খুলে মিলে সকলে
গাই রে বাংলার গুণগান
গাই রে বাংলার গুণগান।। -
ঈদ আসলে কি দুঃখ দিতে
- Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
ঈদ আসলে কি দুঃখ দিতে?
আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে।।
Page 5 of 8
বাংলা
English