“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
  • Sub Title: তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে

হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে।।

লোকে বলে কলঙ্কিনী কলঙ্কের ভয় নাই মনে
বিনামূল্যে বিকাইলে নি প্রাণবন্ধে আমায় কিনে।।

আহারও না চায় গো মনে নিদ্রা নাই দুই নয়নে
কী সুখে যায় দিনরজনী তন জানে আর মন জানে।।

সোনার অঙ্গ পুড়ে অঙ্গার বন্ধুর প্রেমের আগুনে
জল ঢালিলে দ্বিগুন জ্বলে নিভাব আর কেমনে।।

পাগল আবদুল করিম বলে প্রাণ কাঁদে বন্ধু বিনে
মনে লয় তার সঙ্গে যাইতাম ছাই দিয়া কুলমানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

  • Sub Title: ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
না সখা, মনের ব্যথা কোরো না গোপন
না সখা, মনের ব্যথা কোরো না গোপন

না সখা, মনের ব্যথা কোরো না গোপন

  • Sub Title: যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে
গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

  • Sub Title: একে জীৰ্ণ তরী তাহে তুফান ভারি ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে

ট্যাংরা তবু কাটোন যায়

  • Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন