গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়।।গণতন্ত্র সমাজতন্ত্রের শুনলাম কত গান
ধর্মের নামে অধর্ম তাই ঘটল অকল্যাণ
কত কিছু শুনি
আসলে দিনে দিনে বাড়ে পেরেশানি
জীবন নিয়ে টানাটানি প্রাণে বাঁচা দায়।।গরিব কৃষকের কথা কী আর বলি
মহাজনের ঋণ শোধিতে হয়ে যায় খালি
আছে নিদারুণ শোষণ
সুদ-ঘুষের কবলে পড়ে গরিবের মরণ
চলে যায় হাড়ভাঙা ধন মহাজনের গোলায়।।গ্রামের বিপন্ন মানুষ দিনমজুর যারা
অগাধ বর্ষার দিনে কী করবে তারা
যদি না খেয়ে মরে
শাসক হইবে দায়ী নিজের বিচারে
শান্তিতে এই দেশের মানুষ বেচে থাকতে চায়।।আবদুল করিম বলে আমার মন যাহা চায় গাই
আমি অতি মূঢ়মতি বিদ্যাবুদ্ধি নাই
আমি বাংলা মায়ের সন্তান
দেশকে ভালোবাসি বলে গাই স্বদেশী গান
শোষণহীন সমাজব্যবস্থা আমার মনে চায়।।
গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
- Sub Title: এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
বড় নিগুমেতে আছেন গোঁসাই
- Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই
তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
- Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে
- Sub Title: সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
- Sub Title: যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
- Sub Title: তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
- Sub Title: নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে
গিয়াছে সে দিন যে দিন হৃদয়
- Sub Title: প্রাণের স্বপন আছিল যখন- ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি
আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে
- Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
- Sub Title: তুমি মিছা মায়ায় ভুলিয়াছ রে মন ধু
ও তোরা দেখ না আসিয়া
- Sub Title: ললিতা-বিশখা গো
বাংলা
English 
Comments