হাওয়ার পাখি ভরা আমার
মাটির পিঞ্জিরায়,
পাখি যাইতে পারে যায় না উড়ে
পিঞ্জিরার মায়ায়।।শুনিলাম মুর্শিদের কাছে
পাখি ধরার সন্ধান আছে
ধরতে যে জন চায়,
ধরছে যে জন সে মহাজন
মুর্শিদি লীলায়।।আঁখির কাছে পাখির বাসা
করে পাখি যাওয়া-আসা
দুই জানালায়,
ঘরেবাইরে ঘুরেফিরে
রয় না এক জায়গায়।।দেখা দিত কথা কইত
পোড়া প্রাণে শান্তি দিত
মন মনোরায়,
পাই না তারে সন্ধান করে
মনে যারে চায়।।পাখির সঙ্গে নাই চিনাজানা
দুই নয়নে দেখতে পাই না
কেমনে আসে যায়,
পাখি রবে নারে যাবে উড়ে
চোখের ইশারায়।।পাখি যদি যাবে ছাড়ি
দালানকোঠা ঘরবাড়ি
বান্লাম কার আশায়,
বাউল আবদুল করিম বলে
এই রঙের দুনিয়ায়।।
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 13
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি কি গো পিতা আমাদের
- Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
- Sub Title: ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা
আমার মন হইয়াছে লাচাড়ি
- Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
বঁধুয়া, হিয়াপর আওরে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
কিরুপ হেরিনু পরানসই
- Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
নবি এসে ঘুচালেন আঁধার
- Sub Title: নুরের আলো যার
অন্তর ছেদিলো গো সখী
- Sub Title: বিষে অঙ্গ ঝর ঝর রক্ত নিলো চুষে ধু
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
আমার মন তো বসে না গৃহ কাজে
- Sub Title: সজনি গো
সব সৃষ্টি করলো যে জন
- Sub Title: তারে সৃষ্টি কে করেছে
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি
- Sub Title: রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ধু
বাংলা
English 
Comments