জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই।।দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাই না তোমার কাছে আমার উচিত বিচার চাই
দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই।।এই কি তোমার বিবেচনা কেউরে দিলা মাখন ছানা
কেউর মুখে অন্ন জুটে না ভাঙা ঘরে ছানি নাই
জানো শুধু ভোগবিলাস জানো গরিবের সর্বনাশ
কেড়ে নেও শিশুর মুখের গ্রাস তোর মনে কি দয়া নাই।।তোমার এসব ব্যবহারে অনেকে মানে না তোমারে
কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত তোমার নাই
রাখতে চাইলে নিজের মান সমস্যার করো সমাধান
নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই।।দয়াল বলে নাম যায় শোনা কথায় কাজে মিল পড়ে না
তোমার মান তুমি বোঝ না আমরা তো মান দিতেই চাই
তুমি আমি এক হইলে পাবে না কোনো গোলমালে
বাউল আবদুল করিম বলে আমি তোমার গুণ গাই।।
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
প্রেমজ্বালা সহে না প্রাণে
- Sub Title: সহিতে নারি হায় কী করি
হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
- Sub Title: হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই
- Sub Title: পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
অসীম সংসারে যার কেহ নাই কাঁদিবার
- Sub Title: সে কেন গো কাঁদিছে!
পরে কি আর জানে গো বেদন
- Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
দেখো দেখো নূর পেয়ালা
- Sub Title: আগে থেকে কবুল করো
সাত ভাই চম্পা জাগো রে
- Sub Title: ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে
সকালে যাই ধেণু লয়ে
- Sub Title: এ বনে ভয় আছে ভাই
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
- Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে
বাঁকির কাগজ মন তোর গেল হুজুরে
- Sub Title: কোনদিন যেন আসবে শমন সুখের অন্ত:পুরে
আমাদের ভয় কাহারে
- Sub Title: বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে
বাংলা
English 
Comments