ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
কেমন সুন্দর বিয়ার গান গাইতাম।।ধুলা-বালু লইয়া ঠুলি-ঠালি দিয়া
উন্দাল কাটিয়া রান্ধা বওয়াইতাম
বিরুন ভাত রান্তাম দামান খাবাইতাম
তেনার কন্যা বানাইয়া দানে বিয়া দিতাম।।মামুর বাড়ি যাইতাম দুধ-কলা খাইতাম
রাইত অইলে নানির কোছো ঘুমাইতাম
লুকালুকি খেলাইতাম আমি যখন লুকাইতাম
তুকাইয়া না পাইলে টুল্লুক দিতাম।।বয়স যখন নয় দাঁত পড়বার সময়
কাউয়ায় দেখলে দাঁত উঠে না বিশ্বাস করতাম
পড়া দাঁত নিয়া নানিরে দেখাইয়া
কইলার তলে দাঁত গাড়িয়া থইতাম।।পানিতে লামিতাম সাঁতার খেলিতাম
সাঁতার শিখবার লাগি পোকড়া আম খাইতাম
আবদুল করিম বলে ইশকুলো গেলে
মাস্টরসাব মরবার লাগি দোয়া করিতাম।।
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
- Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
যদি দেখবে সে উজানি কল
- Sub Title: জোয়ার-ভাটা পারঘাটাতে
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
- Sub Title: ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
জলের ঘাটে দেইখে আইলাম
- Sub Title: শ্যাম চিকন কালিয়া
শাহান শাহ নাম চিস্তিয়া
- Sub Title: আজমির শহরে কেরামতি জোরে
এই নীরব নিশীথ রাতে
- Sub Title: শুধু জল আসে আঁখি-পাতে
তারে কি আর ভুলতে পারি
- Sub Title: মন দিয়েছি যে চরণে
কি শুনি মধুর ধ্বনি গো সখী
- Sub Title: কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম
কি হেরিলাম রূপলাবণ্য শ্যামরূপ মনোহরা
- Sub Title: চাইলে নয়ন ফিরে না শ্যামের বাঁকা নয়ন তারা
নয়ন ঠারে ঠারে গো ঐ যে রূপবাণে
- Sub Title: এগো কুক্ষণে হইল গো দেখা নয়নে নয়নে
বাংলা
English 
Comments