“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
  • Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
সখি কওনও না যায়।।

আমার কুঞ্জে আসবে বলে গো আমি আছি তার আশায়
পুষ্পচন্দন ছিটাই কত ফুলের বিছানায় গো।।

আসবে বলে আশা দিয়া গো বন্ধে আমারে কাঁদায়
না জানি কার কুঞ্জে থেকে কার আশা পুরায় গো।।

দারুণ বসন্তকালে গো আমি মরি প্রেমজ্বালায়
কোকিলার কুহু রবে পোড়া প্রাণ পুড়ায় গো।।

বাউল আবদুল করিম বলে গো আমি হইলাম নিরুপায়
দেশান্তরী করবে মোরে প্রাণের বন্ধুয়ায় গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
প্ৰাণে মরি সহচরী
প্ৰাণে মরি সহচরী

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল
হরিনাম কৈরছি সার
হরিনাম কৈরছি সার

হরিনাম কৈরছি সার

  • Sub Title: হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার
নদী এই মিনতি তোমার কাছে
নদী এই মিনতি তোমার কাছে

নদী এই মিনতি তোমার কাছে

  • Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

  • Sub Title: ভরা হল-কে নিবি কে নিবি গো গাঁথিবি বরণমালা
শ্যাম জানি কই রইল গো
শ্যাম জানি কই রইল গো

শ্যাম জানি কই রইল গো

  • Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
মদিনা! মদিনা! মদিনা
মদিনা! মদিনা! মদিনা

মদিনা! মদিনা! মদিনা

  • Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন