“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এসো প্রাণ খুলে মিলে সকলে
এসো প্রাণ খুলে মিলে সকলে
  • Sub Title: গাই রে বাংলার গুণগান

এসো প্রাণ খুলে মিলে সকলে
গাই রে বাংলার গুণগান
গাই রে বাংলার গুণগান।।

বাংলা মোদের মা জননী
আমরা ভাই ভগিনী
ভেদ নাই হিন্দু মুসলমান
বাঙালি বাংলা জবান।।

শোষণের বিরুদ্ধে ভাই
প্রাণপণে করে লড়াই
গেল লক্ষ লক্ষ প্রাণ
চাই বাংলা মায়ের কল্যাণ।।

শান্তিকামী বাংলাবাসী
সবার মুখে ফুটুক হাসি
শোষণের হোক চির-অবসান
এ আদর্শ সামনে রেখে হও আগুয়ান।।

জন্ম নিয়ে ইহলোকে
মানুষের দুঃখ দেখে
আবদুল করিম মনের শোকে ম্রিয়মাণ
চায় সদা শান্তি, সমাজবিধান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

নাপাকে পাক হয় কেমনে

  • Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন